HSK কি, ব্যবহার,প্রয়োজনীয়তা এবং কিভাবে প্রিপারেশন নিবেন ?
HSK কি, ব্যবহার,প্রয়োজনীয়তা এবং কিভাবে প্রিপারেশন নিবেন -
ফুল নাম Hanyu Shuiping Kaoshi (汉语水平考试)。টোটাল 6 টা লেভেল। ১-২ হলো বেসিক, 3 হলো কোনরকম, 4 হলো ইন্টারমিডিয়েট আর 5/6 হলো এডভান্স।
চায়নায় যারা পড়াশোনা করে সবার জন্য এই পরীক্ষা আর সার্টিফিকেট বাধ্যত্য।ধরুন আপনি এমবিবিএস করতেসেন তারপরেও আপনাকে hsk 4 দিতে হবে এবং গ্রেজুয়েট হবার আগে এটা জমা দিতে হবে তবেই আপনি ফাইনালি গ্র্যাডুয়েট হবেন।যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদেরো HSK4 করা লাগবে। এক কথায় আপনি চায়নায় আসলে যে কোন ভার্সিটি তেই পড়েন যে কোন মেজর অথবা প্রোগ্রামে আপনাকে HSK 4 পাশ করাই লাগবে।

যারা সিএসসি স্কলারশিপ এ ব্যাচেলর করতে আসেন তাদের সাধারণত এপ্রিলে hsk 4/5 দেয়ার জন্য বলা হয়। আর জুনে সিএসসির ফাইনাল এক্সামের পর অক্টোবরে বলা হয় hsk 5/6 দেয়ার জন্য।এটা আপনার সিদ্ধান্ত আপনি 5/6 দিবেন কিনা। কেননা অনেক ভার্সিটির আলাদা রিকুয়ারমেন্ট থাকে যে csc পরীক্ষা পাশ হলেও hsk5 দেখাতে হবে। আবার অনেক ভার্সিটির এরকম কোন এন্ট্রি রিকুয়ারমেন্ট থাকে না যেমন Npu. কারন সিএসসি স্কলারশিপ হোল্ডারদের ব্যাচেলর চলাকালীন সময়ে hsk5/6 দিতেই হবে। সহজ করে বলি ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করতেসেন তখন আপনি এপ্রিলে hsk4 দিতে পারবেন যদি আপনার ভার্সিটির এক্ট্রি রিকুয়ারমেন্ট hsk5/hsk6 না থাকে।তারপর ব্যাচেলর চলাকালীন সময়ে 4 বছরে hsk5/hsk6 দিতে পারবেন। আমি যতদূর জানি Hsk 6 দিতেই হবে চাইনিজ ভাষায় যারা ব্যাচেলর করতেসেন সিএসসি স্কলারশিপ এর আন্ডারে।
চায়নায় চাকরি,চলাফেরা, পড়াশোনা সবকিছুতেই চায়নিজ ব্যবহার করতে হয়। এবার আপনি ইংলিশে যতই পান্ডিত্য লাভ করেন চায়নায় চলতে আপনার চাইনিজ জানাই লাগবে। এপ,ট্রান্সলেটর এর উপর বেশিদিন টিকা সম্ভব না আর সব সময় নির্ভরশীল থাকতেও পারবেন না। তাই ঘুরেফিরে চাইনিজ শিখা লাগনে। চাইনিজ ভাষা বিশ্বের অন্যতম কঠিন ভাষা। আয়ত্ত এতটাও সহজ না।যদি আপনি আয়ত্ত করতে পারেন তবে এটা হবে একটা বিশাল achievement. আমায় যখন কেও জিজ্ঞাসা করে আপনি কেন চাইনিজ শিখেন আমি উত্তরে বলি এটা দুনিয়ার সবথেকে কঠিন ভাষা আর চ্যালেঞ্জিং ত বটেই। আই লাভ চ্যালেঞ্জিং মাইসেলস্ফ। আই লাভ to achieve this challenge. ট্রাস্ট মি এটা শুনার পর আজ অব্দি এমন কোন চাইনিজ পাই নাই যে ব্যাপারটা এপ্রিশিয়েট করে নাই আর তারিফ করে নাই।
hsk4 এর উপর আমি বেশি গুরুত্বপূর্ণ দিতে বলবো। যারা চাইনিজ একদমি পারেন না তাদের বলবো চায়নায় পড়াশোনার উদ্দেশ্য থাকলে hsk4 কমপ্লিট করতে৷ এতে হবে যা,চায়নায় আসলে আপনি ইজিলি মিশে যাবেন সবার সাথে কথাবার্তা বলতে পারবেন, চায়নার আসল মজা নিতে পারবেন,আর পড়াশোনা প্রথম প্রথম একটু কম করলেও হবে কারন আমি,তুমি,সে,এইসব এর চায়নিজ আপনি জানেন। আর একটা দেশে নতুন গেলে ঘুরাফেরার নেশা এমনেই চলে আসবে সো আগে থেকে অই পড়াশোনা টা থাকলে এটা অভারল কভার হয়ে যাবে। ধরেন আপনি এপ্লিকেশন করলেন আপনার রিসাল্ট একটু কম কিন্ত hsk 4 আছে আরেকজনের রিসাল্ট ভালো চাইনিজের জ্ঞান শূন্য তবে কিন্তু আপনাকেই প্রায়োরিটি দিবে। (ক্ষেত্রবিশেষ)
এতদূর পড়ে বুঝলেন HSK কি জিনিস আর এটার গুরুত্বপূর্ণ আর কেন প্রয়োজন।
4 মাসে hsk 4 কমপ্লিট ১০০% সম্ভব। এর বাস্তব উদাহরণ হলো আমারি বন্ধু Sayhaan Nishad. আমি ভাবতাম চাইনিজ অনেক কঠিন আর hsk 4 ত বিশাল ব্যাপার। আমার এই বন্ধু 4 মাসের কম সময়ে hsk4 কম্পলিট করসে আর এই জন্য সে অনেক পরিশ্রম করেছে। hsc এর পর তো আর কিছু করার ই নাই যদি প্ল্যান থাকে চায়নায় যাওয়ার। সারাদিন চাইনিজ পড়েন,বই,গল্প,গান, সিনেমা সব কিছুতেই চাইনিজ চাইনিজ করেন। অবশ্যই পারবেন। একটা শব্দ পড়বেন আর ১০ বার করে হানজি লিখবেন৷ সবার পড়াশোনার পদ্ধতি সেইম না,সবার ব্রেইনো সেইম না৷ সহজ পদ্ধতি যেটা আমার কাছে convenient মনে হয় তা হলো.অন্যকিছুতে আপনি ফোকাস না করে দিনে ৩০-৫০ টা শব্দ মুখস্থ করবেন অর্থ সহ। আর সেগুলি খাতায় লিখবেন৷ এটা কোন কঠিন কিছু না৷ 30 টা শব্দ দিনে 30 বার করে উচ্চারণ করতে ১ ঘন্টাও লাগবে না৷ আর উড়াধোরা খাতায় লিখবেন।
6০০ শব্দ যখন আপনার আয়ত্তে চলে আসবেন বাকি ৬০০ আপনার কাছে সহজ মনে হবে। কারন বেশিরভাগ শব্দ ই আপনার তখন পরিচিত মনে হবে৷যদি অন্য কোন কিছু তে ফোকাস না করে আপনি ২/৩ মাসে ১২০০ শব্দ আয়ত্ত করতে পারেন ভালোকরে তারপর আপনি ফোকাস করবেন গ্রামার + লিসেনিং এ.তখন গ্রামার আর লিসেনিং একটু সহজ মনে হবে কারন ৮০% শব্দ আপনার পরিচিত মনে হবে আর আপনি সেগুলার অর্থ জানেন৷ এই স্টেজে গ্রামার আপনার এত্ত ভালো না হলেও শব্দের অর্থ বুঝে অনুমান করতে পারবেন যে লাইনের মিনিংটা কি। সো আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবে প্রত্যেক টা লাইনের অর্থ অথবা লিসেনিং এ কি বলতেসে।এভাবে যদি প্যাকটিস করেন ৪ মাস যথেষ্ট সময় প্রস্তুতি নিয়ে ভালো নাম্বার পাওয়ার জন্য।
তাছাড়া HSK Online নামের এপ ব্যবহার করতে পারেন mock test এর জন্য, Hanping Pro ইউজ করতে পারেন শব্দের উচ্চারণ,অর্থ আর কিভাবে হানজি লিখতে হয় তা জানার জন্য।
যারা চায়নায় আসতে চান সবার জন্য শুভ কামনা। আমার এক চাইনিজ বান্ধবীর মতে " চায়না একটি স্বর্গ রাষ্ট আর প্রতিটা চাইনিজ তাদের দেশের স্বর্গীয় দেশে শান্তিতে বসবাস করে। "লাইফ চায়নায় অনেক বেশি ই সহজ,সুন্দর আর আমাদের জন্য কল্পনাময়ী। যদি একটু চেষ্টা করেন তাহলে চায়নায় গিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে পারবেন, জীবনকেও উপভোগ করতে পারবেন।

Contact for any Help:
ফ্রিতে যেকোন ধরনের সহযোগিতা ও হেল্প পেতে আমাদের Contact us page হতে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমরা সর্বদা আপনাদের সহযোগিতায় সাথে আছি। ধন্যবাদ

কোন মন্তব্য নেই